খেলা

টানা দ্বিতীয় জয় লিভারপুল, ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২০/২১ মৌসুমের শুরুটা বেশ দুর্দান্ত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের। গ্রুপের পরবের দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে ম্যান সিটি এবং লিভারপুল। নিজেদের ঘরের মাঠে মিতিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল আর অলিম্পিক মার্সেইকে তাদের মাঠেই ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে মিতিলানকে আতিথ্য দেয় লিভারপুল। যদিও ম্যাচটি অলরেডরা ২-০ গোলে জিতেছে তবে সেই সঙ্গে এক দুঃসংবাদও রয়েছে অলরেডদের জন্য। ইনজুরির কারণে ছিটকে যাওয়া ভার্জিল ভ্যান ডাইকের জায়গায় খেলতে থাকা ফ্যাবিনহো এইদিন ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ম্যাচের ৩০ মিনিটের মাথায়। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় লিভারপুল। অলরেডদের হয়ে ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোল করে ডিয়েগো জোটা। আর গোলের যোগান দেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড।

ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে ম্যাচের ৯০তম মিনিটে গোল করে ২-০ গোলে এগিয়ে নেন দলকে আর সেই সঙ্গে জয়ও নিশ্চিত করেন এই ইজিপশিয়ান।

অন্যদিকে অলিম্পিক মার্সেইকেই তাদেরই ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইনজুরিতে পড়া সার্জিও আগুয়েরোর বদলে এদিন ফরোয়ার্ড হিসেবে খেলেছেন রহিম স্টার্লিং আর ফিল ফোডেন। কেবল আগুয়েরোর জায়গায়ই খেলতে নামেননি স্টার্লিং, সেই সঙ্গে আগুয়েরোর জায়গটাও পূরণ করেছেন তিনি। দলের তিন গোলের দুটিতেই অবদান তার।

ম্যাচের ১৮ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ফারান তোরেস গোল করে এগিয়ে নেন সিটিজেনদের। তার গোলের যোগানদাতা কেভিন ডি ব্রুইন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় দ্বিতীয়ার্ধ শুরু হয় সিটিজেনদের ১-০'তে এগিয়ে থাকার মাধ্যমেই। তবে ম্যাচের ৭৬ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন ইয়াকি গুন্দোয়ান। আর ম্যাচের ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করেন রহিম স্টার্লিং। আর তাতেই ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় সিটিজেনদের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা