সংগৃহীত
খেলা

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মুনাফার অংশ বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসে ভুল স্বীকার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এ ঘটনার পর মরক্কোয় অনুষ্ঠিত জরুরি বৈঠকে ফিফার শীর্ষ কর্মকর্তারা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে সম্প্রতি বিশ্বকাপের মুনাফার অংশ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির প্রস্তাব ঘিরে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। ওই প্রস্তাবে সদস্য দেশগুলোকেও লভ্যাংশ দেওয়ার পরিকল্পনা ছিল। ব্যাপক সমালোচনা এবং তার পদত্যাগের দাবি ওঠার পর শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়, মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ব্যবস্থাপনা বোর্ডের জরুরি বৈঠকে মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমসহ শীর্ষ কর্মকর্তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানান। একই সঙ্গে সংস্থাটি স্বীকার করে যে, পুরো প্রক্রিয়াটি আরও ভালোভাবে পরিচালনা করা উচিত ছিল। এ বিষয়ে ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।

মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে তিনি সাম্প্রতিক ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেছিলেন এবং বিতর্কিত পরিকল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। সর্বশেষ ফিফা জানিয়েছে, ইনফান্তিনোও মহাসচিবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ফিফা আরও স্পষ্ট করেছে যে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’-সংক্রান্ত প্রস্তাবটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সংস্থাটির ভাষ্য, এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা হবে।

অন্যদিকে, ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’ ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। সংগঠনটির সদস্যদের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ রয়েছে। তাদের মতে, এফএফই প্রস্তাব ফিফার পরিচালনা পদ্ধতি, অভ্যন্তরীণ সংস্কৃতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সংগঠনটি বলেছে, বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করতে ফিফার শাসনব্যবস্থায় সংস্কার প্রয়োজন। একই সঙ্গে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনারও বিরোধিতা করেছে তারা। সংস্কার না হওয়া পর্যন্ত ফিফার নতুন কোনো প্রতিযোগিতা চালু বা বিদ্যমান প্রতিযোগিতা সম্প্রসারণের প্রস্তাব সমর্থন করবে না বলেও জানিয়েছে সংগঠনটি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা