ছবি: সংগৃহিত
খেলা

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তালেবান শাসনে আফগান নারীদের অধিকার ও খেলাধুলায় অংশগ্রহণের ওপর কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সিরিজটি আয়োজন নিয়ে বিভিন্ন মহলে নৈতিক প্রশ্ন উঠেছে।

সম্ভাব্য প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কায় সিরিজ চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আয়োজকরা নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা হবে, তবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগান নারীদের খেলাধুলাসহ বিভিন্ন মৌলিক অধিকার সীমিত করা হয়। এ কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ থেকে বিরত থাকলেও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে দলগুলো মুখোমুখি হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই সিরিজ যেন তালেবান সরকারের প্রচারণার হাতিয়ার না হয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে আফগান নারীদের অধিকার প্রশ্নটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সমালোচনা অব্যাহত থাকলেও সূচি অনুযায়ী আগামী ৫ আগস্ট থেকে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আয়ারল্যান্ড।

সূত্র: আইরিশ নিউজ ও আন্তর্জাতিক গণমাধ্যম।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা