বিশ্বকাপ ট্রফি। ছবি : রয়টার্স
খেলা

২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই)। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে শেষ আটের লড়াইয়ে সাবেক ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নসহ শক্তিশালী আটটি দল মুখোমুখি হবে।

কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে বোস্টন স্টেডিয়ামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। এরপর লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে মায়ামি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নরওয়ে। আর শেষ আটের শেষ ম্যাচে কানসাস স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের সূচি:

বৃহস্পতিবার (৯ জুলাই), রাত ২টা: ফ্রান্স বনাম মরক্কো (বোস্টন স্টেডিয়াম)

শুক্রবার (১০ জুলাই), রাত ১টা: স্পেন বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)

শনিবার (১১ জুলাই), রাত ৩টা: নরওয়ে বনাম ইংল্যান্ড (মায়ামি স্টেডিয়াম)

রোববার (১২ জুলাই), সকাল ৭টা: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (কানসাস স্টেডিয়াম)

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা