খেলা

ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

নকআউট পর্ব নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট।

শুক্রবার (২৬শে জুন) প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে সেই লক্ষ্য পূরণ করেছে এএফসি অঞ্চলের প্রতিনিধিরা।

‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। একই গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের ধাপে উঠেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি প্যারাগুয়ে। তবে বিরতির পর খেলায় ফেরে দলটি এবং কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করে। বলের দখলেও তারা এগিয়ে ছিল। তবু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

অন্যদিকে দ্বিতীয়ার্ধে অনেকটাই রক্ষণভাগে মনোযোগী ছিল অস্ট্রেলিয়া। আক্রমণে খুব বেশি দেখা না গেলেও নিজেদের ডিফেন্স শক্ত রেখে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয় দলটি।

এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল সকারুসরা। আগের আসরেও তারা শেষ ষোলোতে উঠেছিল। শেষ ৩২–এ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি; ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে তারা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা