খেলা

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার জোয়েল ডেভিস 

স্পোর্টস ডেস্ক

গতকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচেই লিওনেল মেসি হ্যাটট্রিক করেন।

লিওনেল মেসির জাদু ছুঁয়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের ক্রিকেটারদের মধ্যেও। এই ম্যাচের অন্যতম সেরা বোলার অভিষিক্ত জোয়েল ডেভিস আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিক দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

ডেভিস বলেন, ‘হ্যাঁ, মেসির হ্যাটট্রিক দেখেছি। দারুণ লেগেছে। ম্যাচের আগে সেটাই ছিল আমার রুটিন। সে তো এক কথায় অবিশ্বাস্য। ওর খেলা দেখতে সব সময়ই ভালো লাগে।’

বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি ব্যস্ততার কারণে ম্যাচটি সরাসরি দেখতে পারেননি ডেভিস।

তিনি বলেন ‘আমি তখন ওয়ানডে দলের সঙ্গে কাজ করছিলাম, আর অন্যরা খেলছিল। পরে ম্যাচ শেষে ফলটা দেখে খুব ভালো লেগেছে। দেশের ফুটবল দলের জয়টা আনন্দ দিয়েছে।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা