খেলা

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ফিফার সঙ্গে সরকারের  চুক্তি

বিনোদন ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টেলিভিশন, এবং টি-স্পোর্টস।

মঙ্গলবার (৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

আগামী বৃহস্পতিবার (১১ জুন) দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। ৪৮ দলের এবারের টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব এবার পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান। চুক্তি না হওয়ায় শেষ পর্যন্ত স্বত্ব ছেড়ে দেয় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি।

এরপর বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের জন্য বাংলাদেশ সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। প্রায় ৪৭ কোটি টাকায় ফিফার সঙ্গে এ ব্যাপারে চুক্তি হয়েছে বল।

জানা গেছে, তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপের সময় ব্যবহার করা হয়নি।

এবার বাংলাদেশ থেকে কেবল এই তিনটি টেলিভিশন চ্যানেলেই বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন দর্শকরা। এছাড়া বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা যাবে বাংলালিংকের ওটিটি সেবা টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ-এ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা