খেলা

বিশ্বকাপের আগে জোড়া গোলে লিওনেল মেসির বার্তা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করার ধারাবাহিকতায় এবার জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই তারকা। হ্যাটট্রিকের খুব কাছাকাছিও পৌঁছেছিলেন তিনি। তবে শেষ মুহূর্তের একটি গোল আত্মঘাতী হিসেবে গণ্য হওয়ায় সেটি আর হয়নি।

মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে দুই গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম স্বস্তি দেবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

সিনসিনাটির মাঠে ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে বিরতির আগেই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা এবং ৪৯ মিনিটের মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

৫৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে আবারও ম্যাচে সমতা ফেরান মেসি। এরপর ৬৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে মায়ামি। কিন্তু শেষদিকে দলের আক্রমণে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।

৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর ৮৪ মিনিটে গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে।

ম্যাচের ৮৯ মিনিটে মেসির নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে জড়ায়। পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হলেও শুরুতে সেটি মেসির গোল হিসেবেই দেখানো হয়েছিল।

সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৪। একই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ এ। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্ট।

এই জয়ে এমএলএস পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ন্যাশভিল এসসির পয়েন্ট ২৭।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ জয়।’ আগামী ১৮ মে বাংলাদেশ সময় ভোর ৪টায় পোর্টল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা