খেলা

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

ক্রিয়া ডেস্ক

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি।

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন, গোল করিয়েছেনও। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে নামান দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি।

ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে ৮৪তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল।

এরপর ম্যাচের ৮৯তম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি। তাঁর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।

এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে।

মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা