ছবি: সংগৃহীত
খেলা
কলম্বো টেস্ট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

গল টেস্টের মতো কলম্বো টেস্টেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের দলে দুইটি পরিবর্তন এসেছে। জাকের আলির জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় দলে জায়গা হয়েছে এবাদত হোসেনের।

বাংলাদেশের একাদশে জায়গা পেয়েই একটি মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।

এদিকে কলম্বো টেস্টে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি। ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি।

শ্রীলঙ্কা একাদশ

পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রথনায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দ ফার্নান্দ এবং অসিথা ফার্নান্দো।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং এবাদত হোসেন।

শেষ খবর পাওয়া পর‌্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৫০ রান। মমিনুল হক ২১ ও এনামুল হক ০ রানে আইট হযেছেন। শান্ত ৩ রান ও সাদমান ৩১ রানে ক্রিজে রয়েছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা