ছবি: সংগৃহীত
খেলা

শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বড় চমক মোহাম্মদ নাঈম শেখের অন্তর্ভুক্তি। দুই বছর পর দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।

পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

সোমবার (২৩ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন।

নাঈম এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছিলেন। যা এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ। নাঈমকে জায়গা দেওয়া হয়েছে সৌম্য সরকারের জায়গায়। প্রধান নির্বাচক জানিয়েছেন, সৌম্য পিঠের পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি।

দলে নাইম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরাও। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রথম সিরিজের দলে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা থাকছেন যথারীতি। দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাস। দুই বিশেষজ্ঞ স্পিনার আর পাঁচ পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে।

পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। বিশেষ করে তাসকিন লম্বা সময় ধরেই লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কা সিরিজেও তাকে পাওয়া নিয়ে খানিক শঙ্কা ছিল। সেটা কেটেছে স্কোয়াড ঘোষণার মাধ্যমে। অন্যদিকে মুস্তাফিজ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। মিস করেছিলেন পাকিস্তান সিরিজ। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও।

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।


সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা