ছবি: সংগৃহীত
খেলা

এখনই ক্যাবরেরার ছাঁটাই নয়- বাফুফে

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে হারের পর ক্যাবরেরাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিঙ্গাপুর যে মানের ফুটবল খেলেছে, তাদের কাছে বাংলাদেশের হার দেখে বিস্মিত হয়েছিলেন সবাই। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ২-১ গোলের পরাজয়ে বেশির ভাগই কাঠগড়ায় তুলেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ক্যাবরেরা হটাও রব উঠেছে, তেমনি বাফুফে নির্বাহী এক সদস্যও সেই সুরে প্রকাশ্যে কথা বলেছেন।

নানা দিকের সমালোচনায় ধারণা করা হয়েছিল, দ্রুতই কোচ ক্যাবরেরাকে বরখাস্ত করা হবে। এ মুহূর্তে সেই পথে হাঁটছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ পর্যন্ত টিকে যাচ্ছেন এ স্প্যানিয়ার্ড। গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র, ‘এখন ক্যাবরেরাকে ছাঁটাই করলে নতুন কোচ পাব কোথা থেকে? আগে তো আপনাকে নতুন কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে। একজনকে চূড়ান্ত করার পরে গিয়ে আপনি ক্যাবরেরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আমি এটুকু বলতে পারি, হংকং ম্যাচ পর্যন্ত এই কোচ থাকবেন।’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, কানাডাপ্রবাসী শমিত সোম, ইতালিয়ান ফাহমিদুল ইসলামের মতো উঁচুমানের ফুটবলার থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে সাবেক ফুটবলাররা ক্যাবরেরার ট্যাকটিস নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে উইঙ্গার রাকিব হোসেনকে নাম্বার নাইনে খেলানোয় কোচের কৌশলের সমালোচনা করেছেন অনেকে। ম্যাচের শেষ দিকে একের পর এক কর্নার আদায় করার পরও সেট পিস স্পেশালিস্ট নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে মাঠে না নামানোর যুক্তি খুঁজে পাচ্ছিলেন না ফুটবলবোদ্ধারা।

সমালোচনায় জেরবার ক্যাবরেরা ম্যাচের পরদিন স্পেনে চলে যাওয়াটাও ভালোভাবে নেয়নি বাফুফের একটি অংশ। ক্যাবরেরার ছুটি নিয়ে দ্বিমত থাকলেও সিঙ্গাপুর ম্যাচে তাঁর দলকে খেলানোর কৌশল যে ভুল ছিল, তাতে একমত ফুটবল ফেডারেশনের কর্তারা। ক্যাবরেরার ওপর বলতে গেলে সবাই ক্ষুব্ধ। সবাই এতটুকু বুঝতে পেরেছেন, সিঙ্গাপুরের খেলার কৌশল ধরতে পারেননি ক্যাবরেরা। তাই বলে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না তারা।

সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের ভুলগুলো নিয়ে কাজ করছে টেকনিক্যাল কমিটি। সেই ম্যাচে কোচ ক্যাবরেরার কৌশলে কী ভুল ছিল, বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্সের পরিসংখ্যান; সবকিছু কয়েক দিনের মধ্যেই তুলে ধরার কথা বাফুফে টেকনিক্যাল কমিটির। তখনই মূলত ক্যাবরেরার ব্যাপারে একটা ধারণা পাবে ফেডারেশন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা