সংগৃহীত ছবি
খেলা

ঘরের মাঠে দুর্বল হচ্ছে ভারত 

স্পোর্টস ডেস্ক: টেস্টে ঘরের মাঠে ভারত ঠিক কতটা শক্তিশালী হতে পারে, তার নমুনা যে কদিন আগেই দেখে এসেছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা আর পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে ২০১১ সালের পর থেকে ভারতের অসামান্য রেকর্ডের বুকে কিছুটা হলেও ফাটল ধরেছে।

আরও পড়ুন: এবার পাকিস্তানের ‘উদার’ প্রস্তাব

চলতি শতাব্দী শুরুর পর থেকে অর্থাৎ গেল ২৪ বছরে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়ক এখন রোহিত শর্মা। অবশ্য তালিকায় তিনি একা নন। ঘরের মাঠে তার সমান ৩ টি করে টেস্ট হেরেছেন সৌরভ গাঙ্গুলি আর মহেন্দ্র সিং ধোনিও।

ভারতের অতি স্পিনবান্ধব ট্যাকটিস এবং এসজি বলের কারিকুরি অনেকটাই উন্মুক্ত প্রতিপক্ষের কাছে। গেল ৭ বছরে যেখানে ভারত ঘরের মাঠে ছেড়েছে মাত্র ২ টেস্ট। শেষ ১৮ মাসে সেখানে তাদের দেখতে হয়েছে ৩ হার। সংখ্যাটা ২০২৩ সালের পর থেকে সবচেয়ে বেশি টেস্ট হারের নতুন কীর্তি।

২০২০ সালের পর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ টেস্টের ৪টিতেই হেরেছে ভারত। এমনকি বেঙ্গালুরুতেও ১৯ বছর পর (সবশেষ ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে) হারতে হয়েছে তাদের।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা