সংগৃহীত ছবি
খেলা

বিপিএলে আসছেন রিচ টপলি-নান্দ্রে বার্গার

স্পোর্টস ডেস্ক: ৫ম সেটে ৭ দল মিলে ১৪ বার খেলোয়াড় ডাকার সুযোগ পেলেও তার সুযোগ নিয়েছে কেবল ২ দল। তাতেই অবশ্য নিশ্চিত হচ্ছে ২ তারকা পেসারের বিপিএল আগমন। দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। আর সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে ইংল্যান্ডের গতিতারকা রিচ টপলিকে।

আরও পড়ুন: টেস্টে লজ্জার রেকর্ড পাকিস্তানের

ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার টপলি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে এই বাঁ-হাতি এই পেসার ২৮.৮৪ গড়ে ৩৩ উইকেট শিকার করেছেন। এর আগে আইপিএলসহ বেশকিছু বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে দেখা গেছে টপলিকে।

অপরদিকে, প্রোটিয়া পেসার বার্গারের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশিদিনের নয়। যদিও জাতীয় দলের বাইরে তারও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়েছে। ২০২৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন বার্গার। যেখানে তার শিকার ২১ (টেস্টে ১৪) উইকেট।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা