সংগৃহীত ছবি
খেলা

সুখবর পেলেন পগবা

স্পোর্টস ডেস্ক: ডোপ-বিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবাকে ৪ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল।

আরও পড়ুন: টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর

বিবিসি সূত্রে জানা যায়, ৩১ বছর বয়সী জুভেন্তাসের এই মিডফিল্ডার ২০২৫ সালের জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন। পরবর্তীতে পগবা পুনরায় ম্যাচ খেলতে নামতে পারবেন মার্চে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দৈবচয়ন ভিত্তিতে ডোপ টেস্ট করা হয় এই ফরাসি তারকার। যেখানে টেস্টোস্টেরনের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সেই শাস্তি কমল সিএএসের দেওয়া আপিলের রায়ে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের ডিরেক্টর জেনারেল ম্যাথু রিব নিশ্চিত করেছেন, ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা থেকে ১৮ মাস শাস্তি কমেছে পগবার। এই ঘোষণায় নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন জুভেন্তাসের এই মিডফিল্ডার, ‘অবশেষে আমার দুঃস্বপ্নের ইতি হয়েছে। আমার আবারও স্বপ্ন নতুন করে শুরু করার দিনটির দিকে তাকিয়ে আছি।’

আরও পড়ুন: দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিবৃতিতে পগবা আরও বলেন, আমি সবসময়ই বলে এসেছি আমি সজ্ঞানে কখনও বিশ্ব অ্যান্টি-ডোপিং নীতিমালা ভঙ্গ করিনি। আমাকে চিকিৎসকদের পক্ষ থেকে যে পুষ্টিজনিত ওষুধ দেওয়া হয়েছিল, সেটি কোনো পুরুষ অ্যাথলেটের পারফরম্যান্সে প্রভাব কিংবা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে না। আমি সততার সঙ্গে খেলে আসছি, যদিও আমি এমন কঠোর অপরাধের অভিযোগও মেনে নিচ্ছি। আমার ব্যাখ্যা আমলে নেওয়ায় কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। (নিষেধাজ্ঞা) এই সময়টা আমার জীবনের খুবই হতাশাজনক অধ্যায়, কারণ এই জায়গায় আসতে কঠোর পরিশ্রম করেছি আমি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা