সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশের বড় হার

স্পোর্টস ডেস্ক : কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টে দুই দিনের নাটকীয়তায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

টানা দুই দিন বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে চতুর্থ দিনে ২৩৩ রানে অলআউট হয় টাইগাররা। জবাব দিতে নেমে টি-টোয়েন্টি খেলা শুরু করে ভারত। ৩৫ ওভারে ৯ উইকেট ব্যাট করে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। এতে ৫২ রানের লিড পায় তারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৫ রানের মামুলি লক্ষ্য পায় স্বাগতিকরা। জবাব দিতে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে রোহিত-কোহলিরা।

আরও পড়ুন : বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। এরপর ১০ বলে ৬ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন শুভমান গিল। তবে জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে বিরাট কোহলি।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৫১ রান করে জয়সাওয়াল আউট হলেও, কোহলির অপরাজিত ২৯ রানে ভর করে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা