সংগৃহীত ছবি
খেলা

সালাউদ্দিনকে আল্টিমেটাম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (৩১ আগস্ট) কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মতিঝিলের বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। সেখানেই এসব ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুমকি দিয়েছেন তারা।

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মনববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমিরা।

আরও পড়ুন : বৃষ্টিতে ভেসে গেল খেলা

এ সময় বিএনপি নেতা আবদুস সালাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে।

পরে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আল্টিমেটামের কথা জানান। এ সময় সালাউদ্দিন বাফুফে ভবনে ছিলেন না।

এর আগেও, বিভিন্ন সময় কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে বাফুফে ভবনের সামনে মানববন্ধন হয়েছে। তবে সেই দাবি কানে তুলেননি সালাউদ্দিন। বরং আসন্ন নির্বাচনেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন সাবেক এই ফুটবলার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা