সংগৃহীত ছবি
খেলা

বৃষ্টিতে ভেসে গেল খেলা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : নামছে বন্যার পানি

শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে টস হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১টায় (স্থানীয় সময় ১২টা) আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

আবহাওয়ার পূর্বাভাস জানায়, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আরও পড়ুন : আ’লীগ নিষিদ্ধে যা বললেন ফখরুল

এই টেস্টে আগামী চার দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। তাই রাওয়ালপিন্ডিতে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। ম্যাচ ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশ। তাই কিছুটা হলেও নির্ভার থাকবে সফরকারীরা।

বাংলাদেশ-পাকিস্তানের চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় স্লো ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিল। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা