সংগৃহীত ছবি
খেলা
নারী টি-টোয়েন্টি

বিশ্বকাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পরিবর্তিত সেই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ ‘এ’ তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।

নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। ৩ অক্টোবর বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচ। একই দিন বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড।

আরও পড়ুন : সাফের ফাইনালে বাংলাদেশ

১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে বিকেল ৪টায়। শেষ দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুইটি করে মোট চারটি দল চলে যাবে সেমিফাইনালে। ১৭ এবং ১৮ আগস্ট মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। এর মধ্যে ভারত সেমিতে উঠলে তারাই খেলবে প্রথম সেমিফাইনালে। ২০ আগস্ট আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। দুই সেমি এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা