সংগৃহীত ছবি
খেলা

১০ উইকেটে জয় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটিই ১ম জয়। এ সময় শেষ দিনে টাইগার বোলারদের তোপে সফরকারীদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় শান মাসুদের দলটি। এদিকে জাকির-সাদমানের অপরাজিত জুটিতে এই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তার আগের দিনে ২৫ রানে ১ উইকেট হারানো পাকিস্তান ২য় ইনিংসে থামে ১৪৬ রানে। ১ম ইনিংসে ১১৭ রানের লিড থাকায় সহজ লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে।

১ম ইনিংসে সউদ-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের হাতে দাঁড়ায় ৪৪৮ রান। এরই জবাবে মুশফিকের ১৯১ রানের পাশাপাশি দলীয় আরও ৪ ব্যাটারের অর্ধশতকে ৫৬৫ রানে থামেন বাংলাদেশ। এরপর ২য় ইনিংসে সাকিব-মিরাজের ঘূর্ণির সামনে নাজেহাল পাকিস্তানি ব্যাটাররা। এ সময় মিরাজ ৪টি ও সাকিব তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়াও ১টি করে উইকেট পায় শরিফুল, হাসান ও নাহিদ।

এই টেস্টে ১টি বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বাঁ-হাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। এ সময় তার উইকেট সংখ্যা ৭০৬। তার এই রেকর্ড গড়তে কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিতে পেছনে ফেলেন মিস্টার ৭৫।

আরও পড়ুন: সাকিবকে ফেরাতে লিগ্যাল নোটিশ

উল্লেখ্য, এদিকে দুদলের মধ্যে ১৪ বারের দেখায় ১২ বার জিতেছে পাকিস্তান। অপরদিকে ২০১৫ সালে খুলনা টেস্টটি ড্র হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা