আসন্ন নারী এশিয়া কাপ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাথিরা জাকির জেসি। আগামী বিপিএলেও তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
খেলা

এশিয়া কাপে আম্পায়ার জেসি

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাথিরা জাকির জেসি। আগামী বিপিএলেও তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটার বর্তমানে পুরোদমে ব্যস্ত আম্পায়ারিং নিয়ে। জেসি এখন পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন, যেখানে অনফিল্ড আম্পায়ার ছিলেন ১০টি ম্যাচে, ৩টি ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করেছেন জেসি। এবারের মিশন নারী এশিয়া কাপ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন : গ্র্যান্ডমাস্টার জিয়া আর নেই

জেসি জানান, ‘আলহামদুলিল্লাহ’ স্বপ্ন সত্যি হলো। নতুন মিশন শ্রীলঙ্কায় হতে যাওয়া প্রমীলা এশিয়া কাপ ২০২৪। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে এশিয়া কাপে আম্পায়ারিং করার জন্য বেছে নিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তার আগে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই বসছে শ্রীলঙ্কায়। সাবেক এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ বছর এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল।

আরও পড়ুন : বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া ও থাইল্যান্ড। ১৯ জুলাই শুরু হয়ে নারী এশিয়া কাপ শেষ হবে ২৮ জুলাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা