সংগৃহীত ছবি
খেলা

৪র্থ টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচের সবকটিতেই জয় লাভ করেছে বাংলাদেশ। এ সময় ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যার কারণে বাকি ২ ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ ২ ম্যাচে সাইড বেঞ্চকে বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বায়ার্নকে উড়িয়ে ফাইনালে রিয়াল

শুক্রবার (১০ মে) সিরিজের ৪র্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবেন বাংলাদেশ। রাজধানী মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

গত ম্যাচের তুলনায় এ ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দু’টি পরিবর্তন মোটামুটি ভাবে নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এ সিরিজটিতে ফিরছেন।

আরও পড়ুন: ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজে লিটন দাসকে আরও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত এবং নেতৃত্বের সাথে ব্যাটিংয়েও বড় ধরনের দায়িত্ব থাকবে তার কাঁধে।

চারে খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে,পাঁচে খেলবেন তাওহিদ হৃদয়, ছয়ে জায়গা নিশ্চিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের এবং তার সাথে মিডল অর্ডারে থাকবেন জাকের আলি, একাদশে খেলতে দেখা যেতে পারে ২ স্পিনারকে। এ ক্ষেত্রে সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন।

আরও পড়ুন: সিরিজ জিতল বাংলাদেশ

দুই স্পিনারের সাথে বোলিং ইউনিটে থাকতে পারে ৩ জন পেসার। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান রয়েছে অটো চয়েজে। এ ২ প্রিমিয়াম পেসারের সাথে সুযোগ মিলতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা