ছবি: সংগৃহীত
জাতীয়

এআই নিয়ে নতুন আইনের খসড়া করা হবে

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা এআই নিয়ে নতুন একটি আইনের খসড়া করা হবে।

আরও পড়ুন: ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা মনে করি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেভাবে পৃথিবী বদলে দিচ্ছে, সে ব্যাপারে একটা আইন.. যে রকম সারা পৃথিবীতে চিন্তা করা হচ্ছে, বাংলাদেশেও চিন্তা করা উচিত।

সে চিন্তা করার জন্যই আজ প্রাথমিকভাবে বসেছিলাম। আজ আইনের একটা আউটলাইন করলাম। এ বিষয়টা এত ব্যাপক, একদিনের আলোচনায় শেষ হবে না।

আরও পড়ুন: খালেদার ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠাব

তিনি আরও বলেন, আমরা যদি বলি আমাদের জ্ঞান যথেষ্ট হয়ে গেছে, এ ব্যাপারে আইন করার জন্য অভিজ্ঞতা ও জ্ঞানের প্রয়োজন। এ আইনের খসড়ার জন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি খসড়া তৈরি করবো।

সে খসড়ায় কী কী থাকবে, সেটা নিয়ে আজ আউটলাইনটা আলাপ করেছি। সে আউটলাইন অনুযায়ী কাজ করবো।

এ আইনের মধ্যে যে জিনিসগুলো থাকা উচিত, মনুষ্যত্বের দিক থেকে যে বিষয়গুলো রক্ষা করা উচিত, সেগুলোর বিষয়ে আলোচনা করেছি। সে আলোচনা শুরু হলো এবং আলোচনা চলবে।

আরও পড়ুন: ফিতরার হার নির্ধারণ

আউটলাইনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ মুহূর্তে সেটা বলতে চাই না। কারণ এটা পরিবর্তনশীল। বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য ও অভিজ্ঞতা অর্জনের জন্য, অন্য জায়গায় কী আইন হচ্ছে সেটা একটু পরীক্ষার জন্য এ সময়টুকু নিয়েছি। এ সময়ের মধ্যে আমরা এ আইনটা তৈরি করতে পারবো।

এ আইনের ফলে কী হবে? এমন প্রশ্নে তিনি বলেন, এটি আমাদের কাছেও জিজ্ঞাস্য। এর কারণ হচ্ছে, আমরা কতটুকু নিয়ন্ত্রণ করবো। তবে এইটুকু আমি বলতে পারি, মানুষের অধিকার সর্বক্ষেত্রে সংরক্ষণের জন্য ও মানুষের সুবিধার জন্য এআই যাতে ব্যবহার করা যায়, সেই চেষ্টাই করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা