সংগৃহীত
জাতীয়

পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ৫ম মেয়াদে নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : খালেদার ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠাব

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা ৩ দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন : ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

এই বিজয়ের মধ্য দিয়ে আরও ৬ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত হলো পুতিনের।

নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।

আরও পড়ুন : প্রথম ধাপে উপজেলায় ভোট ৮ মে

প্রসঙ্গত, ২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সাবেক কেজিবি প্রধান পুতিন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা