প্রতীকী ছবি
জাতীয়

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন : ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

স্পিকার বলেন, কৃষির আধুনিকীকরণে অধুনা প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিতে হবে। কৃষি বিভাগের উদ্যোগে আধুনিক কৃষির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমন্বিত কৃষিকে উৎসাহিত করতে হবে।

আরও পড়ুন : বিএনপি বেফাঁস কথা বলে

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১০ টাকায় কৃষকদের ব্যাংকিং সুবিধার মাধ্যমে কৃষকদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সহজতর করা হয়েছে। কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে কৃষি পণ্যের বিপণনে কৃষি বিভাগকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ সময় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০৩ জন উপকারভোগীকে মাথাপিছু ১.৫০ শতাংশ জমির জন্য উচ্চ ফলনশীল সবজি হাইব্রিড করলা, মিষ্টি কুমড়া, লাউ, পুঁইশাক, বরবটি, পালংশাক, কলমী শাক, চিচিঙ্গা, বেগুন ও ধনিয়ার বীজসহ বারোমাসি হাইব্রিড বাতাবিলেবু, মাল্টা, আম, পেয়ারার চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন : বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

তিনি বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক সংখ্যক নারীকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

পরবর্তীতে তিনি পীরগঞ্জ উপজেলার শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১০ নং শানেরহাট ইউনিয়ন, ১১ নং পাঁচগাছি ইউনিয়ন ও ১২ নং মিঠিপুর ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি বলেন, পীরগঞ্জের জনগণ তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন বলেই তিনি এ অঞ্চলের জনগণকে সেবা করার সুযোগ পেয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা