সংগৃহীত ছবি
জাতীয়

বাসে কৌশলে ছিনতাই, আটক ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকায় বাসে বমি করে কৌশলে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিএনপি বেফাঁস কথা বলে

গ্রেফতারকৃতরা হলেন, সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার দুজন ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের গ্রুপে মোট ৫ জন সদস্য রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করে। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করে। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরে। এরপর একজন তার ওপর বমি করে।এসময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তিবোধ করলে চক্রের বাকিরা কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল হাতিয়ে নেয়। এক্ষেত্রে কেউ যদি তাদেরকে দেখে ফেলে বা ধরে ফেলে তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করে এবং পালিয়ে যায়।

আরও পড়ুন: ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

ওসি মহসীন আরও জানান, শুক্রবার একই কায়দায় একটি বাসে ওঠেন বমি পার্টির সদস্যরা। তাদের একজন এসময় একজনের মাথায় বমি করে দেন। এরপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তিনি দেখে ফেললে উল্টো তাকেই ছিনতাইকারী বলে মারতে থাকেন তারা। পরে আরও কয়েকজন যাত্রী ঘটনা বুঝতে পেরে এগিয়ে এলে তিনজন পালিয়ে যায়। এ সময় সুমন ও আবুল হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা