সংগৃহীত
জাতীয়

কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মিয়ানমারের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কারণ নেই। শুধু মিয়ানমার নয়, কারো সাথেই আমরা যুদ্ধে জড়াতে চাই না।

আরও পড়ুন: বাংলাদেশে আরও ৭ বিজিপি সদস্য

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন এ মন্ত্রী।

কাদের জানান, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের ইন্টারনাল কনফ্লিক্ট সীমান্তে এসে গড়াচ্ছে। আমাদের সীমান্তে ছিটকে এসে পড়ছে। ১ জন নারী ও পুরুষ মারা গেছে। আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের রাষ্ট্রদূতকে এসব ব্যাপারে ডেকেছে।

তিনি আরও বলেন, মিয়ানমারে ৫৪টা এথনিক কমিউনিটি রয়েছে। তারা বিভিন্ন জায়গা অলরেডি দখল করে নিয়েছে। অন্য গোষ্ঠীর সাথে তাদের সেনাবাহিনীর এটা কনফ্লিক্ট।

আরও পড়ুন: মিয়ানমার ইস্যুতে ধৈর্য ধরার নির্দেশ

সাধারণ সম্পাদক জানান, আমরা আসা করছি নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। আমাদের প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়ন বোর্ড বসবে। ৪৮টি আসনে আমাদের প্রার্থিতা চূড়ান্ত করবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা