ছবি: সংগৃহীত
জাতীয়

সংরক্ষিত নারী আসনের তফসিল কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: দেশের জনগণ বিএনপির সাথে নেই

তফসিল ঘোষণার আগে মনোনয়নপত্র দাখিল, যাচাইবাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের দিন ঠিক করা হবে।

এবার সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সাথে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০ টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠকে বসবে ইসি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠকের পরেই এ তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ভোটের রাতে গণধর্ষণ ১০ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীন

ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মঙ্গলবার ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে। কমিশন বৈঠকের পরে সব কিছু জানিয়ে দেয়া হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র এমপিরা। এতে আসনগুলোতে ৪৮ জন প্রার্থী দেবে দলটি।

উল্লেখ্য, আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ জন ও জোটে ২ জন। সব মিলিয়ে এখন সংরক্ষিত ৫০ টির মধ্যে ৪৮ টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে।

আরও পড়ুন: ইউরোপে অবৈধ বাংলাদেশি থাকবে না

বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্য দিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে।

তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্ররা বিজয়ী হওয়ায় সংরক্ষিত নারী আসনগুলো নিয়ে তুমুল আলোচনা হয়।

স্বতন্ত্ররা সংরক্ষিত আসনগুলোর বিষয়ে মনোনয়ন দেয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়ায় বাকি থাকে ২ টি আসন। সংসদে বিরোধী দল হিসেবে এ ২ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি (জাপা)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা