ছবি: সংগৃহীত
জাতীয়

৫০ বছর সময়টা আপেক্ষিক অর্থে বলেছি

জেলা প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্তে ৫০ বছর সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। এটা বিতর্কের বিষয় না। ভালো কথা বললেও আপনারা (সাংবাদিক) অন্যভাবে নেন, ক্ষেপে যান।

আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, হত্যার ৪২ বছরে আসামি ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি।

তিনি বলেন, যারা প্রকৃত দোষী, তাদেরকে চিহ্নিত করতে অনেক ক্ষেত্রেই সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে। আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয়, তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃত দোষী, তাদেরকে ধরতে হবে।

আরও পড়ুন: বিশ্বের মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আখাউড়ায় সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সময় দিতে হবে।

পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নাই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে, তাহলে ততদিন অপেক্ষা করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা