ফাইল ছবি
জাতীয়

জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় ১৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারিতে ৫৫৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৪৬৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সাবেক এমপি শামছুল হক আর নেই

‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র (এইচআরএসএস) মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এ প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে রাজনৈতিক কারণে গ্রেফতার হয়েছেন কমপক্ষে ২০৬ জন। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ২০৩ জন।

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে মামলা হয়েছে ১৯টি, যেখানে ২৪৯ জনের নাম উল্লেখ এবং ৭৭৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: সাজেকে আগুন, রিসোর্ট-দোকান পুড়ে ছাই

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে বিরোধী দলের কমপক্ষে ৭০ টি সভা-সমাবেশ আয়োজনে বাধা দেওয়া হয়েছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৯২ জন।

এছাড়া সংসদ নির্বাচন কেন্দ্রিক ৫২৪ টি সহিংসতার ঘটনায় ১২ জন নিহত ও কমপক্ষে ১৩৬৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: কারাগারে হাজতির মৃত্যু

জানুয়ারি মাসে কমপক্ষে ২২ টি ঘটনায় ৪৮ জন সাংবাদিক নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন। কেবল ভোটের দিনে ৩০ জনের বেশি সাংবাদিক আক্রমণ, লাঞ্ছনা ও হুমকির সম্মুখীন হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১৬ টি হামলার ঘটনায় ২০ জন আহত হয়েছেন। ২ টি মন্দির ও ৩৩ টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন: প্যারিস খালে স্বেচ্ছাসেবীদের অভিযান

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও সুরক্ষা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ১৮ শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। এ সময় নির্যাতনে ৩ গৃহকর্মী নিহত হয়েছেন। বিএসএফের হাতে নিহত হয়েছেন বিজিবি সদস্যসহ ২ জন। গত মাসে দেশে কারা হেফাজতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এইচআরএসএস’র প্রতিবেদনে আলোচনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ও জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা