রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের
জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক:

রোহিঙ্গা ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সম্পর্ক উন্নয়নে দীর্ঘ সময় কথা হয়।

গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে পরবর্তী কয়েক মাসে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে থাকে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ অসহায় এই মানুষদের আশ্রয় দেয়। আগে থেকে থাকা কয়েক লাখসহ ১১ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বারবার আশ্বাস দিলেও নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি। এই অবস্থায় আন্তর্জাতিক জনগোষ্ঠীর কাছে বরাবরই মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে তার সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। উভয় নেতা সব দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন।

সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা, বৈশ্বিক শান্তিরক্ষা, বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকীকরণের উদ্যোগসহ সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়েও আলোচনা করেন তারা।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা