জাতীয়

বাংলাদেশের আতিথেয়তার তুলনা হয়না : রীভা গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, 'গত বছরের মার্চে বাংলাদেশে এসেছি। এখানে কেউ এলে গভীর সম্পর্ক হয়ে যায়। এখানে এলে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব ও আতিথেয়তা পাই পৃথিবীর কোনো জায়গায় সেটা আমরা আর পাই না। এটা অতুলনীয়। '

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, করোনা ভাইরাসের কারণে কোথাও যাওয়া-আসায় অনেক সীমাবদ্ধতা ছিল। তারপরেও আমরা সবাই বাড়িতে বসেই কাজ করেছি।

অনেক রকমের ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা অনেকেই জানিয়েছেন আমাকে মিস করবেন, আমিও আপনাদের মিস করবো।

প্রায় দেড় বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বিদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

তিনি আরও বলেন, 'মুজিববর্ষ নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। কারণ মুজিববর্ষে আমরা অনেক কিছু একসঙ্গে করতে চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত করোনার জন্য সীমিতভাবে পালন করেছি। আমরা ১০০টা কলেজ-বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধুর ওপর লেখা বই উপহার দিয়েছি। বঙ্গবন্ধুর উপর একটা কবিতার অনুষ্ঠান করেছি। আগামীতে আরও আয়োজনের উদ্যোগ আমরা নেব।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা