সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ
জাতীয়

সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

কোভিড-১৯ বা করোনাকালে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি কমেছে অনেক। ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোয় শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে।

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কমপক্ষে চার লাখ শূন্যপদ রয়েছে। করোনাকালে নিয়োগ না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে কাজ চালাতেও বেগ পেতে হচ্ছে।

এ সঙ্কট সমাধানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘প্রতিনিয়ত সরকারি পদ সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গেই নিয়োগ সম্পন্ন হয় না। চাকরির পদ শূন্য হলেও নিয়োগ দিতে কিছু সময় লাগে। করোনার কারণেও এখন অনেক নিয়োগ আটকে গেছে।’

পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদে দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

ফরহাদ হোসেন আরও বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় যে সময় লাগে তা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ডাক্তার, নার্সসহ মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে হয়েছে।’

আগামী দিনে এ থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথাও জানান প্রতিমন্ত্রী।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা