সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ানের বস্তি থেকে মহসিন মিয়া (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৪ পণ্যের শুল্কহার কমানোর নির্দেশ

সোমবার (২৯ জানুয়ারি) দিনরাত পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম আতাউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একতলা টিনের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ঐ ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশের প্রয়োজনে সকল পদক্ষেপ নিচ্ছি

তিনি আরও জানায়, আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি ঐ ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। ঐ বস্তির একটি ঘরে সে একাই থাকত। কোনো কাজকর্ম করত না, স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে থাকত। নিহত মহসিন কুমিল্লার হোমনা থানার পাছকিতা এলাকার আক্কাস মিয়ার ছেলে।

তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এসআই আতাউর রহমান এই বিষয়ে আরও জানায় আইনি প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা