সংগৃহীত ছবি
জাতীয়

বিমানবন্দর সড়কে যান চলাচলের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ এর কাজ সোমবার (২৯ জানুয়ারি) থেকে শুরু হবে। এজন্য বিমানবন্দর সড়কে তীব্র যানজট হতে পারে। তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে।

আরও পড়ুন: ব্যবসায়ীদের সহনশীল থাকা উচিত

ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৯ জানুয়ারি) বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা যায়, বহির্গমন যাত্রীদের গেটে প্রবেশ, চেক-ইন কার্যক্রম বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ, ইমিগ্রেশন, প্রি-বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন এবং বহির্গমন লাউঞ্জে অবস্থান নিয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীকে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ট্রাক চাপায় শ্রমিক নিহত

রোববার (২৮ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রজেক্ট (লাইন-১) এর প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা সই করা বিশেষ ট্রাফিক নির্দেশনায় এই পথের যাত্রীদের যথেষ্ট সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে।

বিশেষ ট্রাফিক নির্দেশনায় জানানো হয়েছে, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-৬ নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় আগামী ২৯ জানুয়ারি রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

আরও পড়ুন: অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা