সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকায় চলছে ৩ দিনব্যাপী পৌষ মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বুড়িগঙ্গা নদীর পাশে ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমি প্রাঙ্গণে চলছে তিন দিনব্যাপী পৌষ মেলা। এ মেলায় দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি আচার ও ঘরে তৈরি খাবারও আছে।

আরও পড়ুন: বিজ্ঞান চর্চা বাড়াতে হবে

শুক্রবার (২৬ জানুয়ারি) মেলাটি শুরু হয়েছে। চলবে রোববার (২৮ জানুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা। এটি আয়োজন করেছে পৌষ মেলা উদযাপন পরিষদ।

নতুন প্রজন্মকে বাঙালির বিলুপ্তপ্রায় শীতকালীন পিঠা-পুলির সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। ১৯৯৯ সাল থেকে শুরু হয় মেলাটি।

আরও পড়ুন: ঢাকায় আস‌ছেন ব্রিটিশ ৪ এমপি

মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ও নাট্যজন আসাদুজ্জামান নূর। তিনি জানান, পৌষ মেলাসহ যেসব উৎসব যুগ যুগ ধরে প্রচলিত ছিল, সেগুলো আমরা ভুলতে বসেছি। সেসব ফিরিয়ে আনতে হবে। আমাদের সবারই দায়িত্ব ইতিহাস বিকৃতিকে রোধ করা। পৌষ মেলা সাংস্কৃতিক আন্দোলনের একটি বড় পদক্ষেপ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা