সংগৃহীত
জাতীয়

ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারি মাঝামাঝিতে জার্মানির মিউনিখ শহরে ২ দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স বসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ সম্মেলনে যোগ দেবেন। টানা ৪র্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর ১ম বিদেশ সফর হতে যাচ্ছে।

আরও পড়ুন: অবৈধ মজুতদাররা ছাড় পাবে না

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের এই বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্তগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এ দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

আরও পড়ুন: অবৈধ মজুতদাররা ছাড় পাবে না

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। বঙ্গবন্ধুকন্যা ২ দিন দেশটি সফরে থাকবেন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর মিউনিখ সফর নিয়ে কূটনৈতিকপত্রের মাধ্যমে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের বৈঠক চাওয়া হয়েছে। এখনও বৈঠকটি হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা