সংগৃহীত
জাতীয়

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সামসু মিয়া (৬৫) নামের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সৌদি ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত সামসু মিয়া হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর (জুলন) ছেলে তিনি। কালিয়াকৈরে থাকতেন তিনি।

আরও পড়ুন: সারাদেশে হতে পারে লোডশেডিং

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি বৃহস্পতিবার ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এই সময় দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টায় মারা যান।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা