সংগৃহীত
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী-পিটার হাসের সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের অব্যাহত শুভেচ্ছার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আজ তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: বিএনপি উল্টো বলছে

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি দুপুর ১টায় মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করবেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, নির্বাচন ‘অবাধ বা সুষ্ঠু’ হয়নি, তারা তবুও বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেন।

আরও পড়ুন: পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ‘সামনের দিনগুলোতে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নিতে বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে জনগণের সঙ্গে জনগণের ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

ইইউ জানিয়েছে, জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য স্কিমে দেশের সম্ভাব্য প্রবেশাধিকারসহ রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়ন ক্ষেত্রে তারা দীর্ঘদিনের সম্পর্ককে চিহ্নিত করে এমন অগ্রাধিকারের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।

১৯তম শীর্ষ সম্মেলন জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) যোগ দিতে বুধবার রাতে উগান্ডার উদ্দেশে রওনা করবেন পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা