সংগৃহীত ছবি
জাতীয়

বিএনপি উল্টো বলছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি সবকিছুতে ফেল করে এখন উল্টো কথা বলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন : নির্বাচনোত্তর চক্রান্ত শেষ হয়নি

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাপে পড়বো কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’ আমরা ফলো করছি। আমরা মনে করি সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।

আরও পড়ুন : লাইসেন্স বিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

তিনি বলেন, আপনারা দেখেছেন তারা বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছেন, স্যাংশন দিয়ে ফেললো, কত কিছু করে ফেললো। সবকিছুতে ফেল করে তারা এখন উল্টো কথা বলছেন। তারা কত কিছু করলো, আমাদের নিয়ে কত কিছু করার জন্য কত দেশের হাতে পায়ে ধরলো। সবকিছু ফেল করে তারা এখন আবার- পুনঃ মুষিক ভব (আবার ইঁদুর হও-প্রচলিত একটি গল্পের বাক্য)। এগুলো হাস্যকর বিষয়।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বিএসএফ ও বিজিবি সম্পর্কটা যাতে আরও ভালো হয়, সে বিষয়ে বলা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য বলেছি। তারা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তাদের সঙ্গে সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি।

আরও পড়ুন : আবারও বাড়ল তেলের দাম

আসাদুজ্জামান খান কামাল বলেন, ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অরগানাইজড ক্রাইম- এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলো নিয়ে সবসময় আমরা কথা বলে থাকি। ভারতের সাপোর্ট আমরা সবসময়ই পেয়ে থাকি।

তিনি আরও বলেন, তারা আমাদের আগেই জানিয়েছিলেন তাদের স্টাফ-অফিসার কম, সেজন্য তারা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও তিনি (হাইকমিশনার) জানালেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে তারা নতুন ভিসা দিয়েছেন, একদিনের সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা