সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে নির্বিঘ্নে ভোট উৎসব চলছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

আরও পড়ুন : বাধা-বিপত্তির পরও ভোটের পরিবেশ তৈরি করেছি

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীতের সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে থাকে। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

আরও পড়ুন : ভোটাররা তাদের বর্জন করেছে

রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কোন ধরনের সহিংস পরিবেশ দেখিনি।

রাজধানীর মগবাজার এলাকায় শাহ নুরী মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটাররা জানান, সুষ্ঠভাবেই ভোটগ্রহণ চলছে। কোন ধরণের ঝামেলা এখনো চোখে পরেনি।

আরও পড়ুন : আগের চেয়ে এবার নির্বাচন ভালো হচ্ছে

রাজধানীর ইস্পাহানী বালিকা বিদ্যালয়ে প্রথম ভোট দিতে আসা কামাল হোসেন বলেন, এবারই প্রথম ভোট দিতে আসছি। ভোট দিয়ে খুব ভাল লাগছে। কোন ভয় কাজ করেনি।

রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা এক নারী বলেন, ভোটকেন্দ্রে আসতে ভয় লাগছিল। যদি কোন ঝামেলা হয়। কিন্তু আসার পর কোন ঝামেলা দেখছিনা। পছন্দের মানুষকে ভোট দিতে পেরে খুব ভাল লাগছে।

আরও পড়ুন : জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে

বাংলামোটর এলাকার আরেক তরুণ ভোটার সাকিব বলেন, ভোটার উপস্থিতি কম। তাই খুব সহজেই ভোট দিতে পেরেছি। কোন ঝামেলা নেই।

প্রসঙ্গত, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

আরও পড়ুন : হাজারীবাগে ককটেল বিস্ফোরণ

সারাদেশে নির্বাচন ঘিরে ৫ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা