সংগৃহীত
জাতীয়

জনগণ ব্যালটের মাধ্যমে সন্ত্রাসের জবাব দেবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম মন্তব্য করেছেন জনগণ ব্যালটের মাধ্যমে অগ্নি সন্ত্রাসের জবাব দেবে।

আরও পড়ুন: নিজ কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী ভোট দিলেন

রোববার (৭ জানুয়ারি) উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অগ্নি সন্ত্রাস যারা করছে তারা চায় না সাংবিধানিকভাবে রাষ্ট্র চলুক। জনগণ চায়, প্রধানমন্ত্রী চান ও আমরাও চাই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। ৫ বছর পর পর ভোটের মাধ্যমে সর্বোচ্চ গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন হবে। জনগণ যাকে ভোটের মাধ্যমে জয়ী করবে সংবিধান সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবে।

আরও পড়ুন: জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে

মেয়র জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী যে ইশতেহার ঘোষণা করেছেন, জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার গিয়ার হলো উন্নয়নের গিয়ার। ভোটের দিন সবার মধ্যে ঈদের আনন্দের মতো উৎসব। পুলিশ পুরো শহরে বাহিনী নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করেছে৷ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র আরও বলেন, ৫ বছর পর পর জাতীয় নির্বাচন হয়। ভোট দেওয়া জনগণের নাগরিক অধিকার। খুব সুন্দর সুশৃঙ্খল ভোটের পরিবেশ বিরাজ করছে। আমি নগরবাসীকে অনুরোধ করব সবাই ভোট দিন, আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। আমি বিশ্বাস করি, এই বছর ভোটের হার বিগত সময়ের তুলনায় অনেক বেশি হবে। শীতের সকাল বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি অনেক বাড়বে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা