ছবি : সংগৃহিত
জাতীয়

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর প্রত্যেক এজেন্টদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারি প্রথম সপ্তাহে তাদের প্রশিক্ষণ সম্পন্ন হবে। তার আগে প্রশিক্ষক তৈরি করবে সংস্থাটি।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসি’র নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আল উদ্দিন আল মামুন সব জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

ওই নির্দেশনায় বলা হয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সুবিধাজনক তারিখে সংশ্লিষ্ট জেলা/ উপজেলায় রিটার্নিং অফিসারের সাথে পরামর্শক্রমে বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন: স্ট্রাইকিং ফোর্স নামলে অস্থিরতা কমবে

প্রশিক্ষণার্থী হিসেবে প্রত্যেক প্রার্থীর ৫ জন করে প্রতিনিধি পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের গড়ে ব্যাচ প্রতি ৩০ জন হিসেবে প্রশিক্ষণ দিতে হবে।

এতে আরও বলা হয়, ওই প্রশিক্ষণে রিটার্নিং অফিসার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও ইটিআই মনোনীতরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: বদিউল বিএনপির ‘খাস দালাল’

প্রশিক্ষণের বিষয়বস্তু এবং সময়সূচি মোতাবেক নির্ধারিত স্থান ও তারিখে মনোনীত প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয় ওই নির্দেশনায়।

এছাড়াও, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সম্মানিত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণের স্থান, সময় ও তারিখ উল্লেখপূর্বক আমন্ত্রণ জানাতে হবে।

সান নিউজে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা