সংগৃহীত
জাতীয়

বদিউল বিএনপির ‘খাস দালাল’

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বিএনপির একজন ‘খাস দালাল’। তিনি জানান, বদিউল আলম সাহেব বিএনপির খাস দালাল। কাজেই বিএনপির রিজভী যা বলেন, বদিউল আলমও তাই বলেন।

আরও পড়ুন: বিএনপি এখন সন্ত্রাসী দল

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের জানান, ‘আমরা দেশ পরিচালনা করছি, সবকিছু যে শতভাগ পারফেক্টফুললি হচ্ছে, এমন দাবি আমরা করি না। সমালোচনার বিষয় থাকলে অবশ্যই সমালোচনা হবে। যে কোনো মানুষকে সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আর বিতর্ক হলেই একমাত্র শুদ্ধ হওয়ার সুযোগ থাকে।

আরও পড়ুন: ১৩ জেলায় ব্যালট পেপার

‘সবাইকে নিয়ে ২০০৮ সালে একটি সুন্দর নির্বাচন হলো, ২০২৪ সালে এসে কী এমন হলো যে সবাইকে নিয়ে নির্বাচন করা যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে সাংবাদিককে উদ্দেশ্য করে কাদের জানান, যারা নির্বাচনে আসছে না, দয়া করে এই প্রশ্নটি তাদেরকে করুন। এ প্রশ্নের জবাব তো আমার কাছে নেই। এ বিষয়টি তারাই ভালো বলতে পারবে।’

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আর মামুদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে’— সুজন সম্পাদকের এমন বক্তব্যের জেরে ওবায়দুল বলেন, ‘আমরা আগেই বলেছি, ব্যক্তিগতভাবে নিজেও বলেছি যে, বদিউল আলম সাহেব বিএনপির একজন খাস দালাল। কাজে বিএনপির রিজভী যা বলে, বদিউল আলমও তাই বলে।’

আরও পড়ুন:

গতকাল (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের আইডিবি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার জানান, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মামুদের আর আমরা মধ্যে প্রতিযোগিতা হচ্ছে’। এটা নির্বাচনের কোনো সংজ্ঞার মধ্যেই পড়ে না। এটা নির্বাচন নির্বাচন খেলা। এমন নির্বাচনে সরকারের লেজিটিমেসি (বৈধতার) সমস্যা আরও ভয়াবহ হবে।’

সুজন সম্পাদক আরও জানান, ‘আমাদের নির্বাচন যেটা আমরা বলি, আ,লীগ ও বিএনপি হচ্ছে দুটো ব্র্যান্ড। বিএনপি যদি না থাকে, এটা প্রায় নিশ্চিত করেই বলা যায় যে আ,লীগ চাইলে সব আসনে জিততে পারে। তারা অন্যদের কিছু সিট দেওয়ার জন্য আসন ভাগাভাগি করছে ও প্রতিযোগিতা হচ্ছে নিজেদের মধ্যে। নিজেদের অনুগত, নিজেদের সৃষ্ট নামসর্বস্ব দলগুলোর সঙ্গে।’

সান ‍নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা