সংগৃহীত ছবি
জাতীয়

নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেকোনো মূল্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন : ৬ জেলায় শেখ হাসিনার জনসভা কাল

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরে খুলনা বিভাগীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলেন একথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন : মাঠে নামছে সেনাবাহিনী

সব অনিয়ম ও কারচুপি প্রতিহত করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সব ধরনের অনিয়ম কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিইসি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন : মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা