সংগৃহীত
জাতীয়

ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আমাদের নেই

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা আমাদের নেই। জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় থাকবে।

আরও পড়ুন: এয়ারপোর্ট পরিবহনে আগুন

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আ’লীগের বিভিন্ন ‍উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা জানান, আমরা যতক্ষণ ক্ষমতায় আছি দেশের উন্নতি করছি। দেশের যে উন্নতি হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশ আজ বদলে গেছে। এ বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। এটা বদলে যাওয়া এক বাংলাদেশ।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানায়, আমাদের তো ‘হাওয়া ভবন’ নেই। কাউকে পার্সেন্টিজ দিয়ে ব্যবসা করতে হচ্ছে না। স্বাধীনভাবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন। এইটুকু সুযোগ অন্তত আমরা করে দিয়েছি।

আরও পড়ুন: রেলযাত্রায় পুলিশের সংখ্যা বাড়ানো হবে

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সরকারপ্রধান জানিয়েছেন, বিএনপি প্রতিদিন অবরোধ-হরতাল ডেকে জ্বালাও-পোড়াও করে যাচ্ছে। ২০১৩-১৪ সালে তারা একই কাজ করেছে। আমি জানি না এ আন্দোলন করে কী পাবে তারা ।

শেখ হাসিনা বলেন, মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কী আন্দোলন হয় সেটা আমার জানা নেই। আমরাও আন্দোলন করেছি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি এ রকম আন্দোলন দেখিনি। মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের সব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আর এখন দেখি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা। হাসপাতালে পর্যন্ত তারা বোমা হামলা করে। ঠিক আমাদের দেশে যেন সেই চিত্রটাই এখন দেখতে পাচ্ছি।

বিএনপির আন্দোলনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ মারার জন্য রেললাইন উপড়ে ফেলে বা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারে, তাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলে কিছু নেই। একদিন তাদের শাস্তি পেতেই হবে। জনগণকে বলব তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা