সংগৃহীত ছবি
জাতীয়

ঢাবি-বিজয় সরণি স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অর্থাৎ টিএসসি ও বিজয় সরণি স্টেশন খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই এ দুটি স্টেশনে যাত্রী ওঠানামা করছেন।

আরও পড়ুন : ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

ডিএমটিসিএলের ম্যানেজার প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘বুধবার সকাল থেকেই মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়েছে। অন্যান্য স্টেশনের মতোই যাত্রীরা সকাল থেকেই স্টেশন দুটি ব্যবহার করতে পারছেন। তবে মেট্রোরেল চলাচলের সময় কিন্তু বৃদ্ধি করা হয়নি।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের জন্য যাতায়াতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শিক্ষার্থীরা খুব সহজে ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারছেন। এটি সবচেয়ে বেশি কার্যকর হয়েছে উত্তরা ও মিরপুর এলাকার শিক্ষার্থীদের জন্য। বাকিরা ফার্মগেট স্টেশন থেকে ট্রেনে চড়ে অনায়াসে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবেন। অন্যদিকে মতিঝিল থেকেও আসা যাবে বিশ্ববিদ্যালয়ে। এছাড়া মেট্রোরেল ব্যবহার করে বিজয় সরণির স্টেশনেও যাত্রীরা চলাচল করতে পারবেন।

আরও পড়ুন : আইএমএফের দ্বিতীয় কিস্তি অনুমোদন

মেট্রোরেলের পথটির নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন-৬। ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই পথে ১৭টি স্টেশন হবে। এরই মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল স্টেশন চালু হয়েছে। এখন শুধু ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলাদেশ সচিবালয় ও কমলাপুর স্টেশন বাকি। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল পথ নির্মাণ এখনো বাস্তবায়ন হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা