সংগৃহীত
জাতীয়

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ দিনের সফরে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

এদিন তিনি নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধির সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এই ছাড়া সফরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আ’লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। এই সফরকে ঘিরে সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। জেলার সড়কগুলোতে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে তোরণ। এ ছাড়াও ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: বিদেশিদের আবেদনের সময় শেষ আজ

টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ২ দিনের সফরের ১ম দিন উপজেলা আ,লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আ,লীগ প্রধান। ঐ দিন নিজ বাড়িতে রাত যাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরের দিন শুক্রবার সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন । সেখানে উপজেলা আ’লীগ কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

গোপালগঞ্জ জেলা আ,লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম জানায়, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। গোপালগঞ্জে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে তাকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা