সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানা এরিয়ার মোতালেব প্লাজার আবাসিক ভবনের ৮ তলা থেকে নিচে পড়ে গিয়ে নাজমা (১৬) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিএনপি ছেড়ে আ’লীগে আসা অপরাধ নয়

শনিবার (২ ডিসেম্বর) ভোররাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজমার। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয় তাকে।

তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্ত্রী ডা. রাশেদা জামান বলেন, আমি মোতালেব প্লাজার আবাসিক অংশের ব্লক- বি, ফ্ল্যাট নং-৮১৩ তে পরিবার নিয়ে বসবাস করি। গতরাতে আমরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে ছিলাম। আমাদের সিকিউরিটি গার্ড তখন জানায় আপনাদের ফ্ল্যাট থেকে কাজের মেয়ে লাফ দিয়ে নাকি পাশের ভবনের ৫ তলার ছাদে পড়ে আছে। আমি সেখানে গিয়ে তখন দেখি তার মুখমণ্ডল ও পা রক্তাক্ত জখম হয়ে পড়ে আছে সে। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢামেক হাসপাতালের ৯৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যায়।

আরও পড়ুন: রাজধানী-দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি , প্রাথমিকভাবে ওই বাসার গৃহকর্ত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি ৭-৮ মাস হলো সে এই বাসায় কাজ করে। গতকাল রাত ৮ টার দিকে এসে তার গ্রামের বাড়িতে যেতে চায়। কিন্তু গৃহকর্ত্রী বলেন, রাতে তাকে যেতে দেওয়া যাবে না। পরে রাতে সে ৮ তলার জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করার সময় অসাবধানতাবশত পাশের বাসার ৫ তলার উপর পড়ে গুরুতর আহত হয়। ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তিনি আরও বলেন, ওই বাসার গৃহকর্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক। তিনি যে বাসায় ভাড়া থাকেন সেটি একটি বিচারপতির বাসা। নিহত গৃহকর্মীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। সে নাকি অসাবধানতাবশত পড়ে গেছে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা