সংগৃহীত
জাতীয়

মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়ে।

আরও পড়ুন: ঢাকা-কক্সবাজার ট্রেন শুরু আজ

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৮০ বছর।

নিহত ঐ নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন বলেন, রাতে মগবাজার ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ তার মোটরসাইকেলের সামনে এসে পড়েন ঐ নারী। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ নারীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শুরু হলো বিজয়ের মাস

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানায়, এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। ঐ বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা